Advertisement
সংগীত ও শারীরিক শিক্ষক নিয়োগ বাতিলের প্রতিবাদে গানের মিছিল
স্টাফ রিপোর্টার:
Publish: Saturday, 8 November, 2025, 8:50 PM

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ‘প্রতিবাদী গানের মিছিল’ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী, সংগীতশিল্পী ও সংগীতপ্রেমীরা গান গেয়ে প্রতিবাদ জানিয়ে রাজধানীর বিভিন্ন স্থান অতিক্রম করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।

আজ শনিবার(৮ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে মিছিল দোয়েল চত্বর ও হাইকোর্ট এলাকা হয়ে জিপিও নূর হোসেন চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। ‘প্রতিবাদী গানের মিছিল’ শীর্ষক ব্যানারে এই কর্মসূচিতে শিক্ষার্থী, সংগীতশিল্পী ও সংগীতপ্রেমীদের পাশাপাশি সচেতন সাধারণ নাগরিকরারাও অংশ নেন। মিছিলকারীরা ‘গঙ্গাবুড়ি গঙ্গাবুড়ি’, ‘আমরা সবাই রাজা’, ‘কারার ওই লৌহ কবাট’, ‘দুর্গম গিরি কান্তার মরু’, ‘চল চল চল’সহ বিভিন্ন গান গেয়ে প্রতিবাদ জানান।

প্রতিবাদী মিছিলের অংশগ্রহণকারীরা দাবি করেন, কোনো বিশেষ গোষ্ঠীর প্রভাবের কারণে অন্তর্বর্তী সরকার প্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিক শিক্ষকের নিয়োগ বাতিল করেছে এবং বিষয়টি জনগণের সামনে স্পষ্ট করা উচিত। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনারও দাবি জানানো হয়।

মিছিলে অংশগ্রহণকারী সংগীতশিল্পী কৃষ্ণকলি এবং ফারজানা ওয়াহিদ শায়ানও ছিলেন। মিছিল শেষে কৃষ্ণকলি গণমাধ্যমকে বলেন, “দেশে জঙ্গি বিমান কেনা সম্ভব হয়, নানা কারণে হাজার কোটি টাকা খরচ করা হয়, অথচ সমাজকে অগ্রগামী করার উদ্যোগগুলো বাদ দেওয়া হচ্ছে।”

কৃষ্ণকলি আরও বলেন, “শিশুদের মানসিক বিকাশের জন্য শারীরিক শিক্ষার প্রয়োজন। এগুলো মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে। শিক্ষার শুরুতেই আত্মবিশ্বাস তৈরি হতে না দেওয়া, সৃজনশীল–সৃষ্টিশীল মনোভাবকে ধ্বংস করার এই প্রক্রিয়ার বিরুদ্ধে আমরা আমাদের অবস্থান প্রকাশ করেছি।”


এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম/এফ//







Advertisement


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ