Advertisement
ঘরে বসে ইউরোপের জাল ভিসা তৈরি, মালয়েশিয়ায় বাংলাদেশি স্বামী-স্ত্রী ধরা
প্রবাসপত্র ডেস্ক
Publish: Thursday, 26 February, 2026, 3:50 AM

মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশের জন্য জাল ভিসা তৈরির সঙ্গে জড়িত এক বাংলাদেশি দম্পতিকে আটক করা হয়েছে। মালয়েশিয়ার আদালতে তাদেরকে ১ লাখ ১২ হাজার রিঙ্গিত জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে ৪৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজা ভোগ শেষে তাদেরকে কালো তালিকাভুক্ত করে দেশে ফেরত পাঠানো হবে।


বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কুয়ালালামপুর অভিবাসন বিভাগ।

বিবৃতিতে বলা হয়, প্রায় তিন মাসের দীর্ঘ গোয়েন্দা নজরদারির পর গত ১০ ফেব্রুয়ারি কুয়ালালামপুরের সুঙ্গাই বেসি এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে ওই দম্পতিকে আটক করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে জাল ভিসা তৈরির জন্য ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে বেশ কিছু বাংলাদেশি পাসপোর্ট, বিভিন্ন দেশের ভুয়া রাবার স্ট্যাম্প, জাল ইমিগ্রেশন স্লিপ, ল্যাপটপ এবং ভিসা তৈরির আধুনিক সরঞ্জাম। 


অভিবাসন বিভাগ জানিয়েছে, গ্রেপ্তার স্বামী-স্ত্রী উভয়েই বাংলাদেশি নাগরিক এবং তাদের বয়স ৩০-এর কোঠায়। তারা গত আট মাস ধরে অত্যন্ত গোপনে জাল ভিসার কার্যক্রম চালিয়ে আসছিলেন।


ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার করে অত্যন্ত নিখুঁতভাবে ইউরোপের বিভিন্ন দেশের জাল ভিসা তৈরি করতেন তারা। প্রতিটি জাল ভিসার বিনিময়ে তারা গ্রাহকদের কাছ থেকে প্রায় ২০ হাজার রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৬ লাখ টাকা) নিতেন।


দাঁড়িয়েছিল এই চক্রটি। তারা এত নিখুঁতভাবে ভিসা জালিয়াতি করতেন যে তা সাধারণ মানুষের পক্ষে ধরা প্রায় অসম্ভব ছিল।

গ্রেপ্তারের পর গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) অভিযুক্তদের কুয়ালালামপুর আদালতে হাজির করা হয়। আদালতের সামনে তারা ৯টি ভিন্ন অভিযোগে নিজেদের দোষ স্বীকার করেন। আদালত তাদের মোট ১ লাখ ১২ হাজার রিঙ্গিত জরিমানা এবং অনাদায়ে ৪৫ মাসের কারাদণ্ড প্রদান করেন।

সাজা ভোগের পর তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং ভবিষ্যতে মালয়েশিয়ায় প্রবেশের ক্ষেত্রে আজীবনের জন্য কালো তালিকাভুক্ত করা হবে। এই ঘটনার প্রেক্ষিতে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ দেশটিতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে।




এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//











Advertisement


Advertisement
সর্বশেষ সংবাদ
জবাবদিহিতার সংস্কৃতি ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে সরকার: তথ্যমন্ত্রী
আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পাকিস্তানকে ২৭৪ রানে আটকে দিলো বাংলাদেশ
সকল ক্ষেত্রে মেধাকে প্রাধান্য দিতে হবে: মির্জা ফখরুল
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফার অস্ত্রোপচার চলছে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি
পাকিস্তান সিরিজে নতুন ভূমিকায় লিটন দাস
চট্টগ্রামে শিক্ষা কর্মচারী ঐক্য পরিষদের ইফতার আয়োজন
প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার
২৭ হাজার টন ডিজেল নিয়ে জাহাজ এলো চট্টগ্রাম বন্দরে
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ