Publish: Thursday, 26 February, 2026, 2:26 PM
বিএনপির সাবেক মহানগর সভাপতি ডা. শাহাদাত হোসেন দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে তাঁর বিরুদ্ধে দুই শতাধিকের অধিক রাজনৈতিক মামলা দায়ের করা হয়। এসব মামলায় তিনি বহুবার গ্রেফতার হয়ে কারাবরণ করেন। দলের দুঃসময়ে তিনি নেতৃত্বে অবিচল থেকে নেতা-কর্মীদের আন্দোলনে সক্রিয় রেখেছিলেন।
ফ্যাসিস্ট সরকারের সময় বিএনপির ঘোষিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়ার পরপরই নগরীর সড়ক ও দলীয় কার্যালয় সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় থাকত। এমন পরিস্থিতিতেও নেতাকর্মীদের মনোবল জুগিয়ে অবরোধ ও হরতাল কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন ডা. শাহাদাত হোসেন। ফ্যাসিস্ট সরকারের অবৈধ নির্বাচনের বিরুদ্ধে চারদলীয় জোটের টানা ছয় মাসের আন্দোলনে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন। যখন অনেক নেতা আত্মগোপনে ছিলেন, কেউ কেউ বিদেশে চলে যান ও অসুস্থতার অজুহাতে হাসপাতালে অবস্থান করেন, তখন তিনি রাজপথে থেকে দলকে সংগঠিত রেখেছিলেন।
প্রশাসনের একপক্ষীয় আধিপত্যের প্রভাবে অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন ২০২১ এ আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয়। ওই নির্বাচনে কারচুপির অভিযোগ এনে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপি-সমর্থিত প্রার্থী ডা. শাহাদাত হোসেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৪ সালের ১ অক্টোবর আদালত তাঁকে মেয়র ঘোষণা করেন। পরবর্তীতে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করলে তিনি ৩ নভেম্বর শপথ গ্রহণ করেন এবং ৫ নভেম্বর দায়িত্ব নেন। সেই অনুযায়ী তাঁর মেয়াদ ২০২৯ সালের ৩ নভেম্বর পর্যন্ত নির্ধারিত।
তবে একটি পত্রিকায় সাক্ষাৎকারে ডা. শাহাদাত হোসেন বলেন, মেয়র হিসেবে পূর্ণ মেয়াদ শেষ হওয়ার আগেই দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হোক, এটাই চান তিনি। নির্বাচন না হওয়া পর্যন্ত এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা না পাওয়া পর্যন্ত তিনি মেয়র হিসেবেই দায়িত্ব পালন করে যাবেন বলে জানান।
বীর চট্টলার জনগণের আস্থার প্রতীক, বিএনপির দুঃসময়ের কারানির্যাতিত ও অতন্দ্র প্রহরী, সাবেক বিএনপির নগর সভাপতি ও বর্তমান নগর পিতা ডা. শাহাদাত হোসেনকে মেয়াদের পরও পুনরায় মেয়র হিসেবে দেখতে চান বিএনপির শীর্ষ নেতা ও দলের নেতাকর্মী সহ নগরবাসি। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি বিনীত আহ্বান জানিয়েছেন।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//