Advertisement
চট্টগ্রাম মহানগর বিএনপির ইফতার মাহফিল সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চট্রগ্রাম ব্যুরো
Publish: Saturday, 28 February, 2026, 6:14 PM

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আগামী ০৬ মার্চ ২০২৬ ইং জমিয়াতুল ফালাহ মসজিদে অনুষ্ঠিতব্য বৃহৎ ইফতার মাহফিল সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।


প্রস্তুতি সভায় জানানো হয়, আসন্ন ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের বরেণ্য রাজনীতিবিদ, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘স্থায়ী কমিটি’র সদস্য এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন।

সভায় আরও জানানো হয়, আসন্ন এই ইফতার মাহফিলে সম্মানিত নাগরিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সমাজ, পেশাজীবী প্রতিনিধি এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য সর্বাত্মক আহ্বান জানানো হয়েছে। উক্ত ইফতার মাহফিলে প্রায় ৮ হাজার রোজাদারের জন্য ইফতারের আয়োজন করা হবে বলে সভায় জানানো হয়।

প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম সংসদীয় আসন-৮ এর নবনির্বাচিত সংসদ সদস্য জনাব এরশাদ উল্লাহ, সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব জনাব নাজিমুর রহমান। 

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিয়া ভোলা, এডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াছিন চৌধুরী লিটন, মঞ্জুরুল আলম মঞ্জু।

আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য এম এ হান্নান, আবুল হাসেম, জাহাঙ্গীর আলম দুলাল, মুজিবুল হক, মো. মহসিন, শিহাব উদ্দিন আলম, আনোয়ার হোসেন লিপু, মো. জাফর আহম্মদ, গাজী আইয়ুব, মো. আবু মুসা, মাহবুব রানা, মোহাম্মদ আজম, মো. ইসমাইল বালি, মো. আশ্রাফুল ইসলাম, মো. ইউছুপ এবং নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সভায় মাহে রমজানের পবিত্রতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বিবেচনায় রেখে আসন্ন ইফতার মাহফিল আয়োজনের বিষয়টি বিস্তারিত আলোচনা করা হয়।





এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//









Advertisement
আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির জামাল
শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ সহযোগী দেশি-বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার
চট্টগ্রামে শিক্ষা কর্মচারী ঐক্য পরিষদের ইফতার আয়োজন
জেলা প্রশাসনের উদ্যোগে জীর্ণ জিরো পয়েন্ট পেল নতুন প্রাণ
ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
এবার ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত
জনগণই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় এনেছে: ডা. শাহাদাত হোসেন
‘বিদায়, বেইলি রোড’ অন্তর্বর্তী সরকারের প্রেস সচিবের আবেগঘন পোস্ট
তৃণমূল পর্যায়ে মানুষের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: হাসনাত আব্দুল্লাহ
শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ