Advertisement
ভোটগণনায় অনিয়মের অভিযোগ মমতার, যা বলল নির্বাচন কমিশন
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Wednesday, 6 May, 2026, 11:02 AM

পশ্চিমবঙ্গে সদ্যসমাপ্ত নির্বাচনে ভোটগণনা শেষে ফল প্রকাশিত হলেও বর্তমান মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে এখনো পরাজয় স্বীকার করেননি– বরং তিনি অভিযোগ করেছেন নির্বাচন কমিশনের সহায়তায় বিজেপি অন্তত একশোটি আসন তাদের কাছ থেকে লুট করে নিয়েছে।  ভোটগণনায় অনিয়ম হয়েছে। 

মমতার এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচনী কর্মকর্তা (সিইও) মনোজ কুমার আগরওয়াল। তিনি বলেছেন, ভোটগণনায় কোনও অনিয়ম হয়নি। সম্পূর্ণ স্বচ্ছভাবে, নিয়ম মেনেই গণনা ও ফলপ্রকাশ হয়েছে। 

তিনি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। এ বিষয়ে কলকাতা দক্ষিণের জেলা নির্বাচন অফিসার রিপোর্ট দিয়েছেন বলে জানান তিনি। 

মনোজ কুমার আগরওয়াল বলেন, গণনাকেন্দ্রের সিসিটিভি বন্ধ, ধাক্কাধাক্কি করে বের করে দেওয়াসহ যে একাধিক অভিযোগ মমতা তুলেছেন, সেসব তাঁর মনগড়া বলেও দাবি করা হয়েছে এই রিপোর্টে। 

ভোটে নিজ আসন ভবানীপুর থেকে ১৫ হাজারের বেশি ভোটে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত সোমবার রাতে গণনাকেন্দ্র থেকে বেরিয়ে গণনায় কারচুপির অভিযোগ তোলেন তিনি। সূত্র : সংবাদ প্রতিদিন।



এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//










Advertisement


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ