Advertisement
গাবতলীতে ট্রাফিক পুলিশের তৎপরতায় অস্ত্রসহ যুবক আটক
স্টাফ রিপোর্টার
Publish: Saturday, 18 July, 2026, 4:14 PM

রাজধানীর মিরপুরে ট্রাফিক পুলিশের তৎপরতায় একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ এক দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে ট্রাফিক মিরপুর বিভাগের দারুসসালাম ট্রাফিক জোনে দায়িত্বরত সার্জেন্ট অনিরুদ্ধ রায় বেপরোয়া গতিতে চলা একটি হলুদ রঙের নতুন স্পোর্টস কারকে থামার সংকেত দেন। চালক প্রথমে গাড়ি থামালেও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে অস্বীকৃতি জানায়। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে তল্লাশির জন্য চালক ও আরোহীকে গাড়ি থেকে নামতে বলা হয়। এ সময় চালক দ্রুত গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে।

সার্জেন্ট অনিরুদ্ধ রায় তাৎক্ষণিক ধাওয়া করে গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন সেলফি কাউন্টারের সামনে গাড়িটি আটক করেন। পরে পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) বিকাসুজ্জামান রনিসহ ট্রাফিক মিরপুর বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণের উপস্থিতিতে গাড়ির আরোহী সাজ্জাদ হোসেন আশিক (২০)-কে আটক করেন। তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিকে উদ্ধারকৃত অস্ত্রসহ দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, ডিএমপির নৈশকালীন ডিউটি তদারকিকালে ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন, পিপিএম-বার সার্জেন্ট অনিরুদ্ধ রায়ের তাৎক্ষণিক সিদ্ধান্ত, সাহসিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং এ ধরনের দায়িত্বশীল কর্মকাণ্ড অব্যাহত রাখার নির্দেশনা দেন।

ট্রাফিক মিরপুর বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ট্রাফিক দায়িত্ব পালনের পাশাপাশি সদস্যরা ৬টি গরু, ৮টি চোরাই ছাগল, একটি ট্রাক ও ৩ জন চোর, ৯টি মোবাইল ফোন, নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ ১৬ জন ছিনতাইকারী এবং ইয়াবা-গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছেন।


ট্রাফিক মিরপুর বিভাগ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা রক্ষার পাশাপাশি অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা সতর্ক, সক্রিয় ও প্রতিশ্রুতিবদ্ধ।






এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//









Advertisement


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ