Advertisement
'প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ প্রতিযোগিতায় চসিকের ১০ হাজার শিক্ষার্থী '
চট্রগ্রাম ব্যুরো
Publish: Monday, 3 August, 2026, 2:52 AM

চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ ও গ্যালারিতে দর্শক হিসেবে উপস্থিতির জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) শিক্ষা বিভাগের আওতাধীন ১০ হাজার শিক্ষার্থীকে প্রস্তুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


গতকাল রোববার টাইগারপাসস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে চসিকের বিভিন্ন কলেজের অধ্যক্ষ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে অনুষ্ঠিত এক  সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।


সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, টুর্নামেন্টে চসিক আওতাধীন প্রতিষ্ঠানের ১০ হাজার শিক্ষার্থী দর্শক হিসেবে উপস্থিত থাকবে। পাশাপাশি এসব শিক্ষার্থীদের সার্বিক তত্ত্বাবধান, শৃঙ্খলা রক্ষা ও সহায়তার জন্য ১ হাজার শিক্ষক সরাসরি উপস্থিত থেকে দায়িত্ব পালন করবেন। এছাড়া শিক্ষক ও শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় পরিবহন ব্যবস্থা প্রদান করা হবে।

সভায় উপস্থিত চসিকের ভারপ্রাপ্ত  প্রধান নির্বাহী কর্মকর্তা ও  সচিব মো. আশরাফুল আমিন,  প্রধান শিক্ষা কর্মকর্তা  ড. কিসিঞ্জার চাকমা, শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন, বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকেরা এই টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করতে মেয়র ডা. শাহাদাত হোসেনের নিকট নানা গঠনমূলক পরামর্শ তুলে ধরেন এবং পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।


প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ। ক্রীড়া ক্ষেত্রে চট্টগ্রাম তথা পুরো দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এই টুর্নামেন্ট বিশেষ ভূমিকা রাখবে। আমাদের লক্ষ্য চসিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করা এবং দেশের ক্রীড়া জোয়ারে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন। সারাদেশে একই সময়ে শুরু হতে যাওয়া এ জাতীয় আয়োজনকে ঘিরে চট্টগ্রামে ব্যাপক প্রস্তুতি চলছে। তাই এর সফল আয়োজনের দায়িত্ব আমাদের সকলের। তিনি টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনায় চসিকের সকল শিক্ষক, শিক্ষার্থী ও চট্টগ্রামবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।






এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ