Advertisement
বহদ্দারহাট মোড় থেকে শতাধিক দোকান উচ্ছেদ
চট্টগ্রাম ব্যুরো
Publish: Tuesday, 4 August, 2026, 1:20 PM

চট্টগ্রাম নগরের ব্যস্ততম বহদ্দারহাট মোড় এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার পরিচালিত এ অভিযানে উচ্ছেদ করা হয়েছে প্রায় শতাধিক অবৈধ দোকান। এতে সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

সোমবার বহদ্দারহাট মোড় এলাকায় পরিচালিত অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

দীর্ঘদিন ধরে সড়ক ও ফুটপাতের জায়গা দখল করে দোকান বসানোর কারণে পথচারী ও যানবাহন চলাচলে তৈরি হওয়া প্রতিবন্ধকতা দূর করতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বহদ্দারহাট মোড়ের সড়ক ও ফুটপাত থেকে প্রায় শতাধিক দোকান উচ্ছেদ করা হয়। এর ফলে গুরুত্বপূর্ণ এ এলাকার সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত হওয়ার পাশাপাশি পথচারীদের চলাচলের সুযোগও স্বাভাবিক হয়েছে।

চসিকের ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চান্দগাঁও থানা এবং সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারীরা ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

নগরের গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান স্থাপনের বিরুদ্ধে চসিকের এ ধরনের অভিযান নগরবাসীর চলাচল স্বাভাবিক রাখা এবং সড়ক-ফুটপাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ