Advertisement
অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: তথ্যমন্ত্রী
স্টাফ রিপোর্টার
Publish: Wednesday, 5 August, 2026, 3:42 PM

জুলাই গণ-অভ্যুত্থানের মহান শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দেশের অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।


বুধবার (৫ আগস্ট) সকালে বরিশাল নগরের আমতলা মোড় এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রথমে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন তথ্যমন্ত্রী। পরে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা প্রশাসক মামুন খন্দকার, বরিশাল সিটি করপোরেশন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় জহির উদ্দিন স্বপন বলেন, জুলাইয়ের বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে দেশ ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুন বাংলাদেশ পেয়েছে। তাদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা করা সরকারের অন্যতম দায়িত্ব। তিনি বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের মূল লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা। সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।

শ্রদ্ধা নিবেদন শেষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ শহীদদের স্বপ্নের সাম্য, ন্যায় ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনাসহ দিনব্যাপী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সূত্র: বাসস 






এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ