Advertisement
এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিঙে ধাক্কা, আহত ২
মুন্সীগঞ্জ প্রতিনিধি
Publish: Wednesday, 19 August, 2026, 10:26 AM

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা দিয়েছে একটি প্রাইভেটকার। এতে গাড়িতে থাকা দুইজন গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল ৬টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ড এলাকায় এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন, ঢাকার সায়েন্সল্যাব-ধানমন্ডি এলাকার বাসিন্দা সুরিদ শাহরিয়ার (২৭) ও সাকিব শাহরিয়ার (২৮)। 

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সকাল ৬টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এ সময় প্রাইভেটকারটি রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায় এবং গাড়িতে থাকা দুইজন গুরুতর আহত অবস্থায় আটকা পড়েন। 

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাইভেটকারটি ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিল। গাড়িতে চালকসহ মোট তিনজন ছিলেন। অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের রেলিংয়ে ধাক্কা খেয়ে দুর্ঘটনার কবলে পড়ে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।


এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//






Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ