Advertisement
বিএসইসি চেয়ারম্যানের নামে বিভ্রান্তিকর বক্তব্য প্রচারে সতর্কবার্তা
স্টাফ রিপোর্টার
Publish: Wednesday, 19 August, 2026, 7:27 PM

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের নাম ব্যবহার করে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ ও প্রচারের ঘটনায় সতর্কতা জারি করেছে কমিশন। 

বুধবার বিএসইসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে কমিশনের চেয়ারম্যানের নাম ব্যবহার করে এমন কিছু সংবাদ প্রকাশিত হয়েছে, যেখানে শেয়ারবাজার, বাজার পরিস্থিতি, পুঁজিবাজার সংস্কারসহ নানা বিষয়ে বক্তব্য আরোপ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, চেয়ারম্যান কোনো সংবাদ সম্মেলন, ব্রিফিং, টেলিভিশন সাক্ষাৎকার বা আনুষ্ঠানিক বক্তব্য না দিলে তার নামে প্রকাশিত কোনো বক্তব্য গ্রহণযোগ্য নয়। কমিশনের নীতিগত বা গুরুত্বপূর্ণ বিষয়ে কেবল চেয়ারম্যানের একক বক্তব্যকে কমিশনের অবস্থান হিসেবে প্রচার করা সমীচীন নয় বলেও উল্লেখ করা হয়। 

বিএসইসি জানায়, চেয়ারম্যান কোনো সভা, সেমিনার বা কর্মসূচিতে বক্তব্য দিলেও সেটি প্রাসঙ্গিক পরিপ্রেক্ষিতে উপস্থাপন করতে হবে। বক্তব্যের অংশবিশেষ প্রসঙ্গহীন ও বিচ্ছিন্নভাবে প্রচার করলে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। 

কমিশন আরও জানায়, পুঁজিবাজারের স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের আস্থা বজায় রাখতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া চেয়ারম্যান বা কমিশনের নামে কোনো বক্তব্য, সিদ্ধান্ত বা মন্তব্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কমিশনের যেকোনো সিদ্ধান্ত, নির্দেশনা, নীতিগত অবস্থান বা গুরুত্বপূর্ণ তথ্যের ক্ষেত্রে কেবল বিএসইসির আনুষ্ঠানিক ওয়েবসাইট, প্রেস বিজ্ঞপ্তি ও অনুমোদিত সামাজিক যোগাযোগমাধ্যমকে নির্ভরযোগ্য উৎস হিসেবে অনুসরণ করার অনুরোধ জানিয়েছে কমিশন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যমের পেশাগত দায়িত্বশীলতা ও তথ্য যাচাইয়ের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার রোধ করা গেলে পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা আরও সুদৃঢ় হবে।



এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//






Advertisement


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ