Advertisement
মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি
স্টাফ রিপোর্টার
Publish: Friday, 21 August, 2026, 10:05 PM

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পরপরই অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় এক অভিনন্দন বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

অভিনন্দন বার্তায় দ্রৌপদী মুর্মু বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তিনি মির্জা ফখরুলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। জনজীবনে তার দীর্ঘ অভিজ্ঞতা ও রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশের মানুষের সেবায় সফল ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ভারতের রাষ্ট্রপতি বলেন, আত্মত্যাগ, ঘনিষ্ঠ সাংস্কৃতিক যোগাযোগ এবং উষ্ণ বন্ধুত্বের ভিত্তির ওপর ভারত ও বাংলাদেশের মধ্যে একটি অনন্য সম্পর্ক গড়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তি, প্রযুক্তি, যোগাযোগ, যুব বিষয়ক কার্যক্রম, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে আরও বিস্তৃত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।


দ্রৌপদী মুর্মু আরও বলেন, দুই প্রতিবেশী দেশের মধ্যকার অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছেন। মির্জা ফখরুলের সুস্বাস্থ্য ও সুখ কামনা করে তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব সফলভাবে পালনের পাশাপাশি বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধির জন্য তার শুভকামনা রয়েছে।

এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।







এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








Advertisement


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ