Advertisement
তিন ঘণ্টা বন্ধ থাকার পর বরিশালে বাস চলাচল শুরু
বরিশাল প্রতিনিধি
Publish: Monday, 24 August, 2026, 6:53 PM

তিন ঘণ্টা বন্ধ থাকার পর বরিশালের অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল শুরু হয়েছে। সোমবার দুপুর দেড়টা থেকে বাস চলাচল বন্ধ থাকার পর বিকেল সাড়ে ৪টার দিকে তা স্বাভাবিক হয়। বরিশাল বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন জানান, বরিশাল-স্বরূপকাঠী সড়কের শিমুলতলা এলাকায় মাহিন্দ্রাচালকেরা অন্তত ২০টি বাস আটকে দেন। পরে বরিশাল-ঢাকা মহাসড়কের নতুনহাট এলাকায়ও বাস আটকে দেওয়ার অভিযোগ ওঠে। 

এর পরিপ্রেক্ষিতে বরিশালের সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। 
তিনি বলেন, পরে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হলে বাস চলাচল শুরু হয়। বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে বাস ও থ্রি-হুইলার মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। বাস শ্রমিকদের অভিযোগ, শিমুলতলায় মাহিন্দ্রাচালকেরা কয়েকটি বাস ভাঙচুর এবং শ্রমিকদের মারধর করেছেন। 

অন্যদিকে থ্রি-হুইলার শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে বাস শ্রমিকেরা মাহিন্দ্রাচালকদের হয়রানি করে আসছেন। সম্প্রতি এক মাহিন্দ্রাচালককে মারধরের প্রতিবাদেই বানারীপাড়া রুটে বাস চলাচল বন্ধ করা হয়েছিল। 

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, আপাতত আগের মতোই বাস ও অন্যান্য যান চলাচল করবে। পরে দুই পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।




এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//






Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ