Advertisement
মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের লুট হওয়া ৫০ শটগান কার্তুজ উদ্ধার
মুন্সীগঞ্জ প্রতিনিধি
Publish: Friday, 28 August, 2026, 11:49 AM

মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে পুলিশের লুট হওয়া ৫০টি শটগান কার্তুজ-সদৃশ বস্তু পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০। বুধবার (২৬ আগস্ট) রাতে শ্রীনগর উপজেলার মধ্য বাঘড়া এলাকায় অভিযান চালিয়ে এসব কার্তুজ উদ্ধার করা হয়। 

র‌্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-২, মুন্সীগঞ্জ শ্রীনগর ক্যাম্পের একটি দল রাত পৌনে ৮টার দিকে মধ্য বাঘড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পতিত জমিতে অবস্থিত একটি পরিত্যক্ত ঘরের পশ্চিম পাশে নারিকেল গাছের গোড়ায় ঝোপের মধ্যে তল্লাশি চালিয়ে ৫০টি শটগান কার্তুজ-সদৃশ বস্তু উদ্ধার করা হয়। 

র‌্যাবের প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, উদ্ধার করা কার্তুজগুলো ২০২৪ সালের ৫ আগস্ট বিভিন্ন থানায় হামলা ও লুটপাটের সময় পুলিশের কাছ থেকে লুট হওয়া গোলাবারুদের অংশ। র‌্যাব জানায়, রাষ্ট্রীয় ও জননিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শ্রীনগরে অভিযান চালিয়ে এসব কার্তুজ উদ্ধার করা হয়। 

উদ্ধার করা কার্তুজগুলো পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে র‌্যাব।



এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//






Advertisement


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ