Advertisement
দেশে মানবাধিকার সমুন্নত হবে, গুমের শিকার ব্যক্তিরা সুবিচার পাবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্টাফ রিপোর্টার
Publish: Sunday, 30 August, 2026, 4:30 PM

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘দেশে মানবাধিকার সমুন্নত হবে। গুমের শিকার ব্যক্তিরা সুবিচার পাবে। ভবিষ্যতে গুমের শিকার কেউ যাতে না হয়, সেরকম কঠিন আইন আমরা নিয়ে আসব, ইনশাআল্লাহ। ’

রবিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই। উল্টো তারা জুলাই যোদ্ধাদের জঙ্গি হামলা বলে তকমা দিচ্ছে। আমি বহু জায়গায় বলেছি, তাদের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়ে গেছে দিল্লিতে। ’

তিনি বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ অন্তত এই ফ্যাসিস্ট, স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ। 
আমরা তর্ক করব, বিতর্ক করব, বহুমত পোষণ করব, জাতীয় সংসদে কথা বলব। এই মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিকার-প্রতিরোধ আইন নিয়ে কথা হবে। আপনাদের সকলের বক্তব্য আমরা ধারণ করব। আলাপ-আলোচনার মধ্য দিয়ে, সমঝোতার মধ্য দিয়ে একটি সুষ্ঠু, সুন্দর, শক্তিশালী আইন আমরা পাস করব। 

‘আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান—তার রক্তে প্রবাহিত গণতন্ত্র, তার রক্তে প্রবাহিত মানবাধিকার। তাকে ১/১১-এর সময় যেভাবে নির্যাতন করা হয়েছে, গোপন কুঠুরিতে নিয়ে যাওয়া হয়েছে, সেফ হাউজে নিয়ে যাওয়া হয়েছে, তাকে প্রায় পঙ্গু করে দেওয়া হয়েছে—সেই পারসিকিউশনের মধ্য দিয়ে তিনি গেছেন। দীর্ঘ ১৭ বছর বাধ্য হয়ে নির্বাসিত জীবন কাটিয়েছেন। তার নেতৃত্বে বাংলাদেশ এখন চলছে। ’‘সুতরাং, এখানে মানবাধিকার সমুন্নত হবে। 

গুমের শিকার ব্যক্তিরা সুবিচার পাবে। ভবিষ্যতে গুমের শিকার কেউ যাতে না হয়, সেরকম কঠিন আইন আমরা নিয়ে আসব, ইনশাআল্লাহ। আশা করি, বাংলাদেশে আমরা যে সময়ের জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছি, নির্বাচিত হয়েছি—এই সময়ের মধ্যে সকল গুমের শিকার ব্যক্তির জন্য পরিবারের পক্ষ থেকে যদি মামলা নিয়ে আসে, তাদের সুবিচার নিশ্চিত করা হবে। যেগুলো চলমান আছে আদালতে, অবশ্যই সেগুলো সমাপ্ত করা হবে, ইনশাআল্লাহ। বিচার করবে জুডিশিয়ারি, আমরা নির্বাহী বিভাগ থেকে আমাদের সহায়তা করব। ’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘যেগুলো হত্যাকাণ্ড হয়েছে, জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, সকলের বিচার নিশ্চিত করা হবে, ইনশাআল্লাহ। আর এই দেশে ফ্যাসিবাদী শেখ হাসিনা এবং স্বৈরাচারী শেখ হাসিনা, গণতন্ত্র হত্যকারী শেখ হাসিনা এবং তার দলের রাজনৈতিক দল হিসেবে বিচার নিশ্চিত করা হবে, ইনশাআল্লাহ। ব্যক্তি পর্যায়ে বিচার চলছে, সেই বিচারও সমাপ্ত করা হবে। ’



এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//






Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ