Advertisement
মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Thursday, 3 September, 2026, 2:21 AM Update: 03.09.2026 2:31 AM

মিশরের দক্ষিণ সিনাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন।


বুধবার (২ সেপ্টেম্বর) সকালে দাহাব-নুয়াইবা সড়কের আল-সাদা এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।

মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। আহত ২৮ জনকে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।


দক্ষিণ সিনাই গভর্নরেটের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটিতে মিশরীয় ও জর্ডানের নাগরিকরা ছিলেন। বাসটি রাজধানী কায়রো থেকে নুয়াইবা বন্দরের দিকে যাচ্ছিল। নুয়াইবা থেকে সমুদ্রপথে জর্ডানের আকাবা হয়ে যাত্রীদের আম্মানে যাওয়ার কথা ছিল।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসটি কায়রো-আম্মান রুটে চলাচলকারী একটি যাত্রীবাহী পরিবহন ছিল। এটি কোনো পর্যটন দল বা পর্যটন ভ্রমণের বাস ছিল না।

জর্ডানের গণমাধ্যম ও স্থানীয় কয়েকটি সূত্র এর আগে জানিয়েছিল, নিহতদের মধ্যে ১০ জন জর্ডানের নাগরিক ও একটি শিশু রয়েছে। তবে মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ বিবৃতিতে নিহতদের জাতীয়তা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

দুর্ঘটনায় আহতদের মধ্যে ১৩ জনকে শারম এল-শেখ আন্তর্জাতিক হাসপাতালে, ৯ জনকে সেন্ট ক্যাথরিন হাসপাতালে এবং ৬ জনকে আল-ফাইরুজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে ২৫টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। উদ্ধারকারীরা দ্রুত আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। নিহতদের মরদেহও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।

 হাসপাতালগুলোতে জরুরি প্রস্তুতি জোরদারের নির্দেশ দিয়েছেন। আহতদের চিকিৎসায় বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক ও চিকিৎসাকর্মী মোতায়েনের পাশাপাশি পর্যাপ্ত ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় রক্তের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ভয়াবহ এ দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।





এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








Advertisement


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ