Advertisement
সিএমপি ও চট্টগ্রাম প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ
চট্টগ্রাম ব্যুরো
Publish: Thursday, 3 September, 2026, 2:35 AM

মাঠের লড়াইয়ে মুখোমুখি হলো পুলিশ ও সাংবাদিক। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও চট্টগ্রাম প্রেসক্লাবের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে ৩-০ গোলে জয় পেয়েছে সিএমপি ফুটবল দল।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নগরের দামপাড়া পুলিশ লাইন্স মাঠে প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় দুই দলের খেলোয়াড়রা ক্রীড়াসুলভ মনোভাব নিয়ে অংশ নেন। মাঠের প্রতিযোগিতার পাশাপাশি এ আয়োজন পুলিশ ও গণমাধ্যমকর্মীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করেছে।

ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। খেলা শুরুর আগে তিনি দুই দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।


খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সিএমপি দল। একের পর এক আক্রমণে প্রেসক্লাবের রক্ষণভাগকে চাপে ফেলে তারা। শেষ পর্যন্ত তিন গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে সিএমপি।

খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় খেলাধুলার মাধ্যমে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ পিপিএমসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, উপদেষ্টা ওসমান গণি মনসুর, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদসহ প্রেসক্লাবের খেলোয়াড় ও গণমাধ্যমকর্মী এবং ম্যাচ পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।




এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ