Advertisement
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল পর্যটকবাহী বাস, আহত ১৫
পটুয়াখালী প্রতিনিধি
Publish: Friday, 4 September, 2026, 3:09 PM

পটুয়াখালীর কলাপাড়ায় পর্যটক নিয়ে কুয়াকাটার উদ্দেশে যাওয়ার পথে একটি ডাবল ডেকার স্লিপার বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। তবে দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। 

শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর এলাকায় এ ঘটনা ঘটে। 
খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করেন এবং গুরুতর ৬ জনকে কলাপাড়া হাসপাতালে পাঠান। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাসটি (ঢাকা মেট্রো-ব ১২৪৫৫৫) ঢাকা থেকে ২০ থেকে ২৫ জন পর্যটক নিয়ে কুয়াকাটার উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরের দিন সকাল সাড়ে সাতটার দিকে খলিলপুর এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অগভীর পুকুরে পড়ে যায়। বাসটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০১ ও ২০২৩ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা ছিলেন। 

কুয়াকাটা ভ্রমণের জন্য তারা বাসটি রিজার্ভ নিয়েছিলেন।  
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//

Advertisement
আরও খবর

Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ