Advertisement
চউক এর সমন্বয় সভায় ডিসি ট্রাফিক কর্তৃক অশালীন মন্তব্যের প্রতিবাদ
চট্রগ্রাম ব্যুরো
Publish: Sunday, 13 September, 2026, 9:14 PM

চউক এর চেয়ারম্যান মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভা ১০ ই সেপ্টেম্বর বিকেল ৩টায় চউক ভবনে অনুষ্ঠিত হয়। অত্যন্ত আন্তরিক পরিবেশে সভার কার্যক্রম পরিচালিত হয়। চউক এর অথরাইজেন অফিসার ইন্জিনিয়ার নেওয়াজ কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আগত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চেয়ারম্যান মহোদয় ও উনার পরিদর্শন টিমের সদস্যদের নির্দেশনা অনুযায়ী তাদের প্রতিশ্রুতি অনুযায়ী বক্তব্য রাখেন। কিন্তু একটি বিষয় লক্ষ্য করা যায় যে, ডিসি ট্রাফিক নিজেদের দায়িত্ব কর্তব্য বেমালুম অস্বীকার করে হাসপাতাল মালিকের উপর চড়াও হন। রাস্তার দুই পাশে শত শত অবেধ দোকান, হাজার হাজার অবৈধ অটোরিকশা, ফুটপাত দখল করে অবৈধ ভ্যান ও দোকান ইত্যাদি কারণে জানযট হচ্ছে, তিনি এটাকে উপেক্ষা করেছেন। তাছাড়া বাস্তায় কোন আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা নাই।

এসব মূল সমস্যা পাশ কাটিয়ে তিনি হাসপাতালের উপর ক্ষোভ প্রকাশ করেন। এবং একমাত্র হাসপাতালকে যানজটের জন্য দায়ী করেন। তার এ ধরণের আচরণ একটি পেশার প্রতি অশ্রদ্ধা প্রকাশ পেয়েছে। হাসপাতাল ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে জনাব ডাঃ এ কে এম ফজলুল হক ও ডাঃ আব্দুল মোতালেব উক্ত ঘটনার জন্য তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। এভাবে একটি সপ্তস্থা অন্য একটি পক্ষকে সরাসরি দায়ী করে বক্তব্য দেওয়া কোন ভাবেই কাম্য নয়। এই অশালীন আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। উনার এ ধরনের একপেশে বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা দাবি জানাচ্ছি।





এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ