Advertisement
প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক
স্টাফ রিপোর্টার
Publish: Thursday, 24 September, 2026, 12:27 AM

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বখ্যাত দানশীল সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আবাসস্থল হোটেলে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের জনস্বাস্থ্য রক্ষা, শিশুস্বাস্থ্য উন্নয়ন, টিকাদান কর্মসূচি জোরদারকরণ, সাশ্রয়ী মূল্যে ভ্যাকসিন সংগ্রহ, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ ছাড়া দেশের থানা ও জেলা পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা বিস্তৃত করা, এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ ও তাদের যথাযথ প্রশিক্ষণ প্রদান, প্রশিক্ষিত কর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমন্বিত ডিজিটাল পাবলিক হেলথ কেয়ার সিস্টেম গড়ে তোলার পরিকল্পনা নিয়ে দুই পক্ষের মধ্যে ফলপ্রসূ মতবিনিময় হয়।

এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//

Advertisement
আরও খবর

Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ