Advertisement
গণভবনের পেছনে ও বুদ্ধিজীবী কবরস্থানে বোমাসদৃশ বস্তু
স্টাফ রিপোর্টার
Publish: Tuesday, 29 September, 2026, 12:22 AM

রাজধানীর গণভবনের পেছনে পুরোনো বাণিজ্যমেলার মাঠ ও বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় ককটেল ও পেট্রোলবোমাসদৃশ বেশ কিছু বস্তু পাওয়ার তথ্য পাওয়া গেছে। পরে ঘটনাস্থলে পৌঁছে এসব বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয় করার কাজ শুরু করে এসআরবি-২ এর বোম্ব ডিসপোজাল ইউনিট।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গণভবনের পেছনে পুরোনো বাণিজ্যমেলার মাঠে ককটেল ও পেট্রোলবোমাসদৃশ কিছু বস্তুর তথ্য পাওয়া যায়।

এসআরবি-২-এর স্পেশাল কোম্পানি অধিনায়ক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার হাসান মুহাম্মদ মুহতারিম গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি বলেন, তথ্য পাওয়ার পর এসআরবি-২ এর একটি বিশেষ দল ও বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছু বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয় করে।

এরপর রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থান এলাকায়ও একই ধরনের ককটেল বোমাসদৃশ কিছু বস্তু থাকার তথ্য পাওয়া যায়। বর্তমানে এসআরবি-২ এর স্পেশাল কোম্পানির একটি বিশেষ দল এলাকাটি নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রেখেছে।

এসআরবি-২ এর বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পর প্রয়োজনীয় নিষ্ক্রিয়করণ কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন এসআরবি-২ এর এ কর্মকর্তা।

এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//

Advertisement
আরও খবর

Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ