Advertisement
জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার
স্টাফ রিপোর্টার
Publish: Friday, 2 October, 2026, 7:48 PM

নিজ বাসা থেকে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে গত ১ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা ও নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়। বিমানবন্দর থানায় নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে মামলাটি করেন। 

এজাহারে বলা হয়, লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে উত্তেজনার সময় আখতারুজ্জামান বিমানবন্দরের কর্মকর্তাদের গালাগাল ও হুমকি দেন। একপর্যায়ে তিনি এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করা হয়।

এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//

Advertisement

Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ