Advertisement
দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখে কর আইনজীবীগণ : জাহিদুল করিম কচি
চট্টগ্রাম ব্যুরো
Publish: Saturday, 3 October, 2026, 9:05 PM

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক সিনিয়ার সাংবাদিক জাহিদুল করিম কচি উদ্বোধনী বক্তব্যে বলেন, কর আইন কে শুধুমাত্র রাজস্ব আহরণের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে মানবিক আইনে পরিণত করা প্রয়োজন। জনগণকে সম্মিলিতভাবে কর প্রদান উৎসাহিত করা প্রয়োজন। তিনি আরো বলেন, বর্তমান সরকার রাজস্ব আইনে ব্যপক পরিবর্তন এনেছে। জনগণ যাতে সহজে আয়করের রির্টান সাবমিট করতে পারে সেইজন্য অনলাইনে রির্টান প্রদানের সুযোগ প্রদান করেছেন। কর আইনজীবীরা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা পালন করে থাকেন। দেশের অর্থনীতি বড় একটি অংশ কর আইনজীবীদের মাধ্যমে রাষ্ট্র কোষাগার জমা হয়। চট্টগ্রাম কর আইনজীবী ঐক্য পরিষদের উদ্যোগে আয়কর পরিপত্র ২০২৬-২০২৭ এর উপর কর্মশালা এডভোকেট মোস্তফা কামাল মনসুর এর সভাপতিত্বে ও সনজয় আচার্য্য ও কাশেম মোল্লার যৌথ সঞ্চালনায় অদ্য বিকাল ৩ টার সময় চট্টগ্রাম জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এ সময়ের  উদ্বোধক হিসেবে কর্মশালা উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক সাংবাদিক জাহিদুল করিম কচি। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মনিরুজ্জামান (এফসিএ), আলোচক হিসেবে ছিলেন কর আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি এডভোকেট কে.এস আব্বাসী, সাবেক সহ-সভাপতি নুরুল আমিন, সাবেক আইটি সম্পাদক কুতুব উদ্দিন, সাইয়েদুল হক মজুমদার, শেখ শাহাজাহান ঠাকুর, আবু নাছের বীন হাশেম, মোহাম্মদ ইলিয়াস প্রমুখ। চট্টগ্রাম কর আইনজীবী সমিতির বিজ্ঞ ও প্রবীণ, নবীন আইনজীবীগণ অংশগ্রহণ করেন। আয়কর আইনের উপর বিভিন্ন প্রশ্নের উত্তর ও আইনী সমাধান প্রদান করেন মোহাম্মদ মনিরুজ্জামান (এফসিএ)। এসময় উক্ত অনুষ্ঠানের সভাপতি মস্তোফা কামাল মনসুর আগামী নির্বাচন-২০২৭ সালে কর আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, অর্থসম্পাদকসহ নেতৃবৃন্দদেরকে উপস্থিত সকলের মাঝে পরিচয় করিয়ে দেন।







এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//










Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ