Publish: Monday, 5 October, 2026, 4:38 PM Update: 05.10.2026 4:42 PM
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার নোবেলের এবারের বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়েছে। প্রথম দিনেই ঘোষণা করা হয়েছে চিকিৎসাবিজ্ঞান বা শরীরতত্ত্বে নোবেলজয়ীদের নাম। এ বছর যৌথভাবে এই পুরস্কার পেয়েছেন কার্ল ডেইসারোথ, পিটার হেগেমান ও জর্জি নাগেল।
সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় সুইডেনের রাজধানী স্টকহোম থেকে তাদের নাম ঘোষণা করা হয়।
আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিক্স-সংক্রান্ত গুরুত্বপূর্ণ আবিষ্কারের স্বীকৃতি হিসেবে তাদের এ পুরস্কার দেওয়া হয়েছে। এ বছরের চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ীদের নির্বাচিত করেছে সুইডেনের করোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি।
নোবেল পুরস্কার ঘোষণার ধারাবাহিকতায় মঙ্গলবার ঘোষণা করা হবে পদার্থবিজ্ঞানে, বুধবার রসায়নে এবং বৃহস্পতিবার সাহিত্যে নোবেলজয়ীর নাম। শুক্রবার ঘোষণা করা হবে শান্তিতে নোবেলজয়ীর নাম।
শান্তিতে নোবেল পুরস্কারের ঘোষণা দেওয়া হবে নরওয়ের রাজধানী অসলো থেকে। আর অন্যান্য বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে সুইডেনের স্টকহোম থেকে।
এদিকে, অর্থনীতিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে আগামী ১২ অক্টোবর।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//