Advertisement
‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত সুখ ফিরিয়ে দিয়েছিলেন’
রাজশাহী প্রতিনিধি
Publish: Saturday, 7 November, 2026, 1:58 PM

রাজশাহীতে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হচ্ছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকাল ৭টায় রাজশাহী মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।



পরে অনুষ্ঠানে বক্তব্য দেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত সুখ ফিরিয়ে দিয়েছিলেন। তিনি সবসময় দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। দেশকে হানাদারমুক্ত করতেও নেতৃত্ব দিয়েছেন। তার দেখানো পথ অনুসরণ করে বিএনপি দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।


মিজানুর রহমান মিনু আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এরশাদ বা আইয়ুব খানের মতো রাষ্ট্রক্ষমতায় আসেননি। দেশের জন্য তিনি অতীতে অনেক পরীক্ষার মধ্য দিয়ে গেছেন। দেশের স্বাধীনতাযুদ্ধে জিয়াউর রহমান সর্বোচ্চ অবদান রেখেছেন। তাকে সামনে রেখেই দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছিলেন।


অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

এদিকে, দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় রাজশাহী নগরীর বাটার মোড়ে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।






এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম //এফ//








Advertisement


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ