জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট ও বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন আইনসহ তিনটি অধ্যাদেশ উপস্থাপন করা হবে। এ ছাড়া ৭১ বিধিতে জনগুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন, প্রশ্নোত্তর পর্বসহ সংসদের বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে।
রবিবার বিকেলে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
তিনি বলেন, সংবিধান সংশোধনের বিষয়ে বিরোধী দলের সঙ্গে ঐকমত্য না হলে একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//