Advertisement
১০ ঘণ্টা উৎকণ্ঠার অবসান, বাবাকে ফিরে পেলেন মেঘলা মুক্তা
মিডিয়া ডেস্ক
Publish: Tuesday, 10 November, 2026, 3:34 PM

দীর্ঘ ১০ ঘণ্টার উৎকণ্ঠার পর মিলেছে স্বস্তির খবর। নিখোঁজ বাবার সন্ধান পেয়েছেন অভিনেত্রী মেঘলা মুক্তা। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিজেই এ সুখবর জানিয়েছেন তিনি। বাবাকে ফিরে পাওয়ার খবর জানিয়ে মেঘলা মুক্তা লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে আজ আমরা আমাদের বাবাকে ফিরে পেয়েছি। 

যারা আমার বাবার জন্য দোয়া করেছেন, ছবি ও পোস্ট শেয়ার করেছেন এবং সহযোগিতা করেছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ’

বাবার সন্ধান পাওয়ার প্রক্রিয়া জানিয়ে তিনি আরও লেখেন, ‘সোশ্যাল মিডিয়ায় আপনাদের শেয়ার করা বাবার ছবি দেখে একজন সহৃদয় ব্যক্তি তাকে শনাক্ত করে আমাদের ফোনে জানান। পাশাপাশি এসআরবির তৎপরতায় বাবার মোবাইল নম্বর ট্র্যাকিং করে তার সন্ধান পাওয়া যায়। ’দীর্ঘ ৯-১০ ঘণ্টার প্রচেষ্টার পর বাবাকে ফিরে পেলেও তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী। 

এ বিষয়ে মেঘলা মুক্তা বলেন, ‘দীর্ঘ ৯-১০ ঘণ্টার অভিযানের পর অবশেষে আমরা বাবাকে ফিরে পাই। বাবা শারীরিকভাবে ভীষণ অসুস্থ। তাকে ফিরে পেয়েছি, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। সবাই আমার বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমিন। ’

প্রসঙ্গত, সোমবার রাত থেকে বাবার কোনো খোঁজ পাচ্ছিলেন না মেঘলা মুক্তা। ওই দিন দিবাগত রাত ৩টা ১৫ মিনিটের দিকে ফেসবুকে পোস্ট দিয়ে বাবার নিখোঁজ হওয়ার বিষয়টি জানান তিনি। এরপর বাবার সন্ধানে সামাজিক যোগাযোগমাধ্যমে সবার সহযোগিতা চান অভিনেত্রী।



এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//






Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ