Advertisement
নাশকতার বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে: ইশরাক
স্টাফ রিপোর্টার
Publish: Tuesday, 10 November, 2026, 4:10 PM

নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। 

তিনি বলেন, বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটিয়ে বিপুলসংখ্যক মানুষের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারের কোনো ক্ষতি করা যাবে না। 

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

ইশরাক হোসেন বলেন, কিছুদিন আগে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচক্ষণতার সঙ্গে তা মোকাবিলা করেছে বলে আমরা মনে করি। 

দেশের জনগণের উদ্দেশে ইশরাক বলেন, আমাদের যে অবস্থান, সে অবস্থান জোরালোভাবে ধরে রাখতে হবে এবং আমরা এটাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করব। ’দেশের জনগণের উদ্দেশে তিনি বলেন, আমাদের যে অবস্থান, সে অবস্থান জোরালোভাবে ধরে রাখতে হবে এবং আমরা এটাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করব। 

বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইশরাক বলেন, বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। ১৮ কোটি জনগণের বিপরীতে পুলিশের সংখ্যা নিতান্তই কম। পুলিশ সদস্যদের একার পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কষ্টকর। এ কারণে রাজনৈতিকভাবেও পরিস্থিতি মোকাবিলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তিনি বলেন, নিজ নিজ এলাকায় নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে নাশকতার বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তুলবে। 



এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//






Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ