Advertisement
কক্সবাজারে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি
কক্সবাজার প্রতিনিধি
Publish: Wednesday, 11 November, 2026, 11:20 PM

কক্সবাজারের উখিয়ায় আবুল ফয়েজকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। হঠাৎ গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। প্রাণভয়ে মুহূর্তেই দোকান-পাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান ব্যবসায়ী ও পথচারীরা।

বুধবার (১১ নভেম্বর) বেলা ৩টার দিকে উপজেলার পালংখালীতে অবস্থিত বটতলী বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, ইয়াবাসংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে স্থানীয় যুবদল নেতা আবুল ফয়েজকে লক্ষ্য করে গুলি চালান এলাকার চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত মুন্না।

প্রত্যক্ষদর্শীদের মতে, গুলি করার সময় মুন্নার সঙ্গে আরাফাতও ছিলেন। তাদের দুজনের হাতেই আধুনিক পিস্তল দেখা গেছে।


ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দুজন ব্যক্তিকে কিরিচ হাতে দেখা যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত মুন্নাকে উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিন আশ্রয়-প্রশ্রয় দিয়ে আসছেন।

তবে মুন্নাকে আশ্রয়-পশ্রয় দেওযার অভিযোগ অস্বীকার করেছেন জয়নাল আবেদিন। তিনি বলেন, গুলিবর্ষণের ঘটনার সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নাম উচ্চারণ করা হয়েছে। তিনি ঘটনাস্থলে ছিলেন না। তার দাবি, একটি ফুটবল ম্যাচের বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।

উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আসল বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।





এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম //এফ//








Advertisement


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ