Advertisement
বিওয়াইসিএফ’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে উদযাপিত অষ্টদীপ্তি অনুষ্ঠান
চট্রগ্রাম ব্যুরো
Publish: Wednesday, 11 November, 2026, 11:31 PM Update: 11.11.2026 11:33 PM

তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে সমৃদ্ধ, মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ)-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ‘অষ্টদীপ্তি’। সোমবার (৯ নভেম্বর) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে বিওয়াইসিএফ চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন পটিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মোজাম্মেল হক। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমরগণি এম.ই.এস কলেজের অধ্যক্ষ আনম সরওয়ার আলম, মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের (ম্যাফ) সভাপতি জসীম উদ্দীন চৌধুরী, স্বাধীন জ্ঞানচর্চা কেন্দ্রের চেয়ারম্যান সাহাব উদ্দীন হাসান বাবু, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ)-এর উপপরিচালক মো. মানজুরুল ইসলাম, কবি ও প্রাবন্ধিক শারুদ নিজাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাহান উদ্দিন, বিওয়াইসিএফ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. সারওয়ার আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. এস. এম. মাসুম হান্নান এবং বিওয়াইসিএফ চট্টগ্রাম জেলার উপদেষ্টা মেজর (অব.) রতন দাশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিওয়াইসিএফ চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মো. আশিকুর রহমান। সভা পরিচালনা করেন সংগঠনের জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি আজিজুল ইসলাম এবং সঞ্চালনা ও উপস্থাপনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজওয়ান।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ওমরগণি এম.ই.এস কলেজ এক্স ক্যাডেট ফোরামের সাধারণ সম্পাদক এ.টি.এম. কাউসার হাবীব, ওসিইসিএফ উপদেষ্টা সদস্য ও হেল্প মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালক মোরশেদ আলম শিপন এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সাবেক সিনিয়র রিজিওনাল কো-অর্ডিনেটর সদরুল আমিনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ।


এছাড়া বিওয়াইসিএফ চট্টগ্রাম জেলা কমিটির সহসভাপতি খোরশেদ আলম ও লায়ন আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, মানবসম্পদ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক রিয়াদুল ইসলাম, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন সবুজ, সহঅর্থ সম্পাদক মো. হারুন উর রশীদ, সহদপ্তর সম্পাদক মো. নূর হোসেন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. তারেক বিন, সহ প্রচার সম্পাদক আবদুল আজিজ, সহসমাজকল্যাণ সম্পাদক আহমদ উল্লাহ, সহমহিলা বিষয়ক সম্পাদক রিজা খানসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা পর্যায় থেকে পটিয়া উপজেলা কমিটির সভাপতি সৈয়দ আসাদুজ্জামান আমির তানিম, সিনিয়র সহ: সভাপতি মীর আরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল খালেক; ফটিকছড়ি উপজেলা কমিটির সভাপতি জুয়েল বড়ুয়া ও সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং সাতকানিয়া উপজেলা কমিটির সভাপতি সেলিম আজাদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সাবেক ও বর্তমান ক্যাডেট এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


আলোচনা সভায় বক্তারা যুবসমাজকে দেশ গঠন, সামাজিক উন্নয়ন, মানবিক মূল্যবোধের বিকাশ, নেতৃত্বের গুণাবলি অর্জন এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, দেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ। এই বিপুল যুবশক্তিকে সুশিক্ষা, দক্ষতা, নৈতিকতা, শৃঙ্খলা ও সৃজনশীলতার মাধ্যমে ইতিবাচক কাজে সম্পৃক্ত করা গেলে জাতীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে মাদক, সামাজিক অবক্ষয়, অসহিষ্ণুতা ও প্রযুক্তির অপব্যবহার থেকে তরুণ প্রজন্মকে দূরে রেখে দেশপ্রেম, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

বক্তারা আরও বলেন, সাবেক বিএনসিসি ক্যাডেটদের সুসংগঠিত শক্তিকে কাজে লাগিয়ে বিওয়াইসিএফ যুবসমাজের নেতৃত্ব বিকাশ, সামাজিক সচেতনতা সৃষ্টি, মানবিক সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। সংগঠনটির এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।


অনুষ্ঠানের শেষপর্বে কেক কর্তন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ উদযাপন করা হয়। সংগঠনের সদস্য, সাবেক ও বর্তমান ক্যাডেট এবং আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি মিলনমেলায় পরিণত হয়।






এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম //এফ//








Advertisement


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ