Advertisement
এবার আরও কমে গেল সোনার দাম
স্টাফ রিপোর্টার
Publish: Friday, 13 November, 2026, 11:40 AM

দেশের বাজারে টানা চতুর্থ দফায় পতন ঘটেছে সোনার দামে। এবারের দফায় ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে দেশের বাজারে এই ক্যাটাগরির প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।

শুক্রবার (১৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার এই নতুন দর প্রকাশ করেছে বাজুস। এদিন সকাল ১০টা থেকেই নতুন এই দর কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় নতুন করে মূল্যবান এই হলুদ ধাতুটির দাম সমন্বয় করেছে বাজুস স্ট্যান্ডিং কমিটি অব প্রাইস এন্ড প্রাইস মনিটরিং।


নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম এখন পড়বে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরি ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা পড়বে এখন।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এ ছাড়া, সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

এর আগে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছিল। এতে ওইদিন দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছিল ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছিল ১ লাখ ৮২ হাজার ৩০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছিল ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

আগের দিন, ১১ নভেম্বর সকালেও সোনার দাম কমিয়েছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করে সংস্থাটি। তারও আগে ৬ নভেম্বর একই ক্যাটাগরির সোনার দাম কমানো হয় ২ হাজার ৭৪১ টাকা।

সব মিলিয়ে দেশের বাজারে সোনার দাম ৯ হাজার ৮৫৬ টাকা কমলো চার দফায়। এতে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা থেকে এখন পর্যন্ত ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায় নেমে এসেছে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম।






এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম //এফ//








Advertisement


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ