Advertisement
আট বীমা কোম্পানির ২২ হাজার গ্রাহককে ৮৪ কোটি টাকার দাবি পরিশোধ
স্টাফ রিপোর্টার
Publish: Monday, 16 November, 2026, 5:54 PM

আর্থিক সংকটে থাকা আটটি বীমা কোম্পানির ২২ হাজার ৩০ জন গ্রাহককে এ পর্যন্ত ৮৪ কোটি ৬ লাখ ৩৫ হাজার ৯৫৫ টাকার বীমা দাবি পরিশোধ করা হয়েছে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন-৪০-এর বিরোধীদলীয় সংসদ সদস্য মোছা. নাজমুন নাহারের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে আজকের অধিবেশন শুরু হয়।


শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়া ও গাজীপুরে বন্ধ ৬২ কারখানা
অর্থমন্ত্রী বলেন, দুর্বল আর্থিক অবস্থা ও পরিচালনাগত অদক্ষতার কারণে আটটি বীমা কোম্পানির বিরুদ্ধে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) কঠোর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এসব কোম্পানির মোট ২২ হাজার ৩০ জন গ্রাহকের মধ্যে এ পর্যন্ত ৮৪ কোটি ৬ লাখ ৩৫ হাজার ৯৫৫ টাকার বীমা দাবি নিষ্পত্তি করা হয়েছে।

তিনি বলেন, দাবি নিষ্পত্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে যোগ্য ও নিরপেক্ষ নিরীক্ষা প্রতিষ্ঠান নিয়োগ এবং পৃথক ব্যাংক হিসাব খোলা হয়েছে। এসব পৃথক ব্যাংক হিসাবের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে গ্রাহকদের দাবি নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী জানান, সরকারের এসব পদক্ষেপের পর অন্যান্য বীমা কোম্পানিও তাদের দাবি নিষ্পত্তির কার্যক্রম জোরদার করেছে। ফলে সামগ্রিক দাবি নিষ্পত্তি কার্যক্রম কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে।

মেয়াদোত্তীর্ণ জীবনবীমার দাবি বারবার পরিশোধে ব্যর্থ কোম্পানিগুলোর লাইসেন্স বাতিলের বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চাওয়া হলে অর্থমন্ত্রী বলেন, আইনগত বাধ্যবাধকতা, আর্থিক দায় এবং বীমা গ্রাহকদের স্বার্থ বিবেচনায় বিষয়টি পর্যালোচনা করা হবে।

তিনি বলেন, কোনো কোম্পানির লাইসেন্স বাতিল করা হলেও বীমা গ্রাহকদের প্রতি ওই কোম্পানির বিদ্যমান দায়বদ্ধতা শেষ হয়ে যায় না। গ্রাহকদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

অর্থমন্ত্রী সংসদকে জানান, রাষ্ট্রায়ত্ত সাধারণ বীমা করপোরেশন ও জীবন বীমা করপোরেশনসহ দেশে বর্তমানে মোট ৮২টি জীবন ও সাধারণ বীমা কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে।






এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম //এফ//








Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ