Advertisement
মেট্রোরেলের বিভিন্ন রুটের কাজ দ্রুত শেষ করবে সরকার
স্টাফ রিপোর্টার
Publish: Wednesday, 18 November, 2026, 9:31 PM

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রাজধানীতে মেট্রোরেলের বিভিন্ন রুটের কাজ দ্রুত শেষ করবে সরকার। ’

আজ বুধবার বিকালে সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোপর্বে কুমিল্লা- ৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই তথ্য জানান। তিনি বলেন, ‘আমি সংসদকে অবহিত করতে চাই, আমরা দেখেছি, বেশ কয়েকটি রুটে মেট্রোরেল চলছে। বাকিগুলোতে যাতে দ্রুত কাজ শেষ করা যায় সে ব্যাপারে উদ্যোগ গ্রহন করা হয়েছে। 

শুধু তাই নয়, সাধারণ মানুষের যাতায়াতের আরো সুবিধার জন্য মনোরেলের বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে ভাবছি। ’

মনোরেল নির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, মনোরেল ছোট ছোট জায়গার মধ্যেও যেতে পারে। ছোট ছোটপাড়ার মধ্যে যেমন, মোহাম্মদপুরের ভিতরের দিকে, ধানমন্ডির ভিতর দিকে কিংবা সেটি সবুজবাগের ভেতরের দিকে যেতে পারে। তিনি বলেন, ‘এই মনোরেলটি আমরা যদি চালু করতে পারি তাহলে সাধারণ মানুষ যাতায়াতের জন্য আরো সুবিধা প্রাপ্ত হবে।’
রাজধানীর যানজট নিরসন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘ঢাকা শহরের ৫০ টি পয়েন্টে নতুন করে এআই সিগনালবসানোর কাজ চলছে। ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে নতুন সিগন্যল লাইট বসানো হয়েছে, ট্রাফিক সিগনাল বসানো হয়েছে। যদিও সেগুলো এখনো কাজ শুরু করেনি। আমরা আশা করছি আগামী মাস দুয়েকের মধ্যে এই লাইটগুলো কাজ করা শুরু করবে।’

তিনি বলেন, ‘এই এআই ক্যামেরা সহ ট্রাফিক লাইটগুলো কাজ করা শুরু করলে আমাদের দৃঢ়বিশ্বাস ইনশাআল্লাহ ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা বা যেই যানজট আছে ট্রাফিকজ্যাম আছে, তার চেয়ে সেটি আরো বেটার হবে, চলাচল উপযুক্ত হবে, মানুষের জন্য সুবিধা হবে। একই সাথে যানজট ইনশআল্লাহ তুলনামূলক অনেক কমে আসবে। ’

পৃথিবীর যেকোন বড় রাজধানী জনবহুল যেকোন জায়গায় সকালে অফিস বা স্কুলের সময় ট্রাফিক জ্যাম উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, স্কুল বা অফিস যখন ছুটি হয় এই দুটো সময় দুই-তিন- চার ঘন্টার মত জ্যাম যেকোনো পৃথিবীর বড়শহরে থাকে। খুব স্বাভাবিক ভাবেই বাংলাদেশেও একইভাবে পরিলক্ষিত হচ্ছে। তারপরেও স্পিকার আমরা চেষ্টা করছি সেটাও যাতে কম করা সম্ভব হয়, যতটুকু সম্ভব ট্রাফিক ব্যবস্থা উন্নতি করা যায়। 



এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//






Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ