Advertisement
উত্তরায় ভাড়াটেদের স্বার্থরক্ষায় কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
Publish: Thursday, 19 December, 2024, 5:35 PM

ভাড়াটেদের স্বার্থরক্ষা ও অধিকার আদায়ে উত্তরা ১৭ নং সেক্টরের ভাড়াটেদের প্রতিনিধিরা মিলে গঠন করেছে ‘ ভাড়াটিয়া ওয়েলফেয়ার এসোসিয়েশন’। সম্প্রতি উত্তরা ১৭ নং সেক্টরের ৬ নং এভিনিউতে আয়োজিত সভায় এই সংগঠনটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।  

ভাড়াটিয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান দ্বীপ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুহতাসিম ফুয়াদ। ৩৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির অনুমোদন দেওয়া হয়।  

ভাড়াটিয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ-সভাপতি মনির হোসেন জানান, মূল লক্ষ্য বাড়িভাড়া অস্বাভাবিক বৃদ্ধি রোধ করা, বাড়ির মালিকদের ভাড়াটে নির্যাতন বন্ধ ও ভাড়াটেদের অধিকার আদায় করা। 

ভাড়াটিয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুহতাসিম ফুয়াদ বলেন, ভাড়াটেদের স্বার্থরক্ষা ও অধিকার আদায়ে কাজ করে যাবো। দাবি আদায়ের লক্ষ্যে পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। 

সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান দ্বীপ বলেন, সংগঠনের পক্ষ থেকে ভাড়াটেদের অধিকার আদায়ে কাজ করা হবে। 

এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//

Advertisement

Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ