Advertisement
যেমন থাকবে আগামী তিন দিনের আবহাওয়া
স্টাফ রিপোর্টারঃ
Publish: Wednesday, 5 February, 2025, 12:09 PM Update: 05.02.2025 12:11 PM

আগামী তিন দিন সারাদেশে আকাশ মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, সারাদেশে আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। 

আবহাওয়া অফিস বলছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ ছাড়া আগামীকাল বৃহ্স্পতিবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনে সামান্য বাড়তে পারে। পরদিন শুক্রবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে রাত এবং দিনের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//

Advertisement

Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ