Publish: Sunday, 27 April, 2025, 5:39 PM Update: 27.04.2025 5:44 PM
অনুরাগ রেস্তোরার নির্গত ঝাঁঝালো ধোঁয়ার সাথে ময়লা উড়ে ছঁড়িয়ে স্বাস্থ্য ঝুঁকিতে ভুগছে নিকটস্থ প্রতিবেশিরা। হুমায়ূন রোডে বসবাসকারি জাহেদা এদিব নামের এক ভুক্তভুগি পরিবেশ অধিদপ্তর মহাপরিচালক বরাবর ও মন্ত্রণালয় উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বিপরীতে ১নং বীর উত্তম এ এম নুরুজ্জামান সড়ক (বাবর রোড), কলেজ গেইট, ঢাকা ১২০৭ নং হোল্ডিংস্থ অবস্থিত অনুরাগ রেস্তোরা থেকে রান্নার কারণে দিন-রাত নির্গত ধোঁয়ার সাথে ময়লা উড়ে ছঁড়িয়ে নিকটস্থ প্রতিবেশিদেরকে ব্যাপক ক্ষতিগ্রস্থ করছে।
রেস্তোরার সামনে ফুটপথের পাশে মুরগীর গ্রীলের মসলাযুক্ত ঝাঁঝালো ধোঁয়া পথচারীর চোখ ক্ষতিগ্রস্থ করছে। বিশেষ করে ২/১ হুমায়ুন রোড, ২/২৩ এবং ২/২৪-বি, ব্লক-বি, বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা বাসিন্দারা বিষাক্ত কালো ধোঁয়া ও র্কাবন মনোঅক্সাইড গ্যাসের কারণে প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়ছে এবং জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। রেস্তোরার মালিককে মৌখিকভাবে বেশ কয়েক বার বিষয়টি অবগত করলেও তার কোন সুরাহ হয়নি। সুতরাং এলাকার প্রতিবেশিরা মারাত্মক স্বাস্থ্যঝঁকির মধ্যে দিনের পর দিন কাটাচ্ছে। তাই এলাকাবাসীর একটা দাবী অনুরাগ রেস্তোরাটি বর্তমান জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করে স্বাস্থঝুকি থেকে বাচাঁনো। রেস্তোরার মালিক স্থানীয় কমিশনার থাকায় বিষয়টি তাকে বললেও তিনি উল্টা ক্ষতিগ্রস্থদের হুমকি-ধামকি দিয়ে থাকেন। নিকটস্থ প্রতিবেশিদেরকে ব্যাপক ক্ষতিগ্রস্থ হওয়া থেকে রক্ষা করতে পরিবেশ মন্ত্রণালয় উপদেষ্টা ও অধিদপ্তর মহাপরিচালকের দিকে তাকিয়ে আছে নিকটস্থ প্রতিবেশিরা। এ ব্যাপারে প্রশাসনের হস্থক্ষেপ কামনা করছেন ভুক্তভোগিরা।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//