Advertisement
ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৩১৯
স্টাফ রিপোর্টার
Publish: Wednesday, 23 July, 2025, 6:00 PM

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এ মৃত্যু হয়। আর এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৯ জন।

বুধবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সব মিলিয়ে এ বছর ডেঙ্গুতে ৬৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩৪৫ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাসপাতালে নতুন করে বরিশাল বিভাগে ৮৯ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৯ জন, ঢাকা উত্তর সিটিতে ২৯ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬১ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন, রাজশাহী বিভাগে ৩০ জন ও রংপুর বিভাগে ৪ জন ভর্তি হয়েছেন।



এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম// এফ //






Advertisement


সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ