Publish: Tuesday, 30 December, 2025, 12:23 AM
দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমেন মেহেদী ।
ঘটনাটি ঘটে সোমবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে। নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাকে সঙ্গে নিয়ে তোপখানা রোডস্থ দলীয় কার্যালয়ে যাওয়ার পথে সেন্ট্রাল ল কলেজের পেছনে দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি।
এ সময় হামলাকারীরা মোটরসাইকেল ভাঙচুর করে এবং প্রকাশ্যে হুমকি দিয়ে বলে— “তোদেরকে এরপর ধরলে শেষ করে দিবো।”
হামলার বিষয়ে সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা জানান, এটি ছিল পরিকল্পিত ও ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে সংঘটিত হামলা। ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ৮টায় নতুনধারা বাংলাদেশ এনডিবির কার্যালয়ে এক জরুরি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। এর আগে একই দিন সকাল ৮টায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম/এফ//