Advertisement
কুড়িগ্রামে বাড়ছে শীত, তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে
কুড়িগ্রাম প্রতিনিধি
Publish: Monday, 1 December, 2025, 11:32 AM

কুড়িগ্রামে ধীরে ধীরে বাড়ছে ঠান্ডা ও ঘনকুয়াশা। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। কুড়িগ্রামে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

সোমবার (১ ডিসেম্বর) ভোর ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ভোর থেকে বইছে হিমেল হাওয়া, বাড়ছে কুয়াশার ঘনত্ব। বিশেষ করে ভোর ও রাতের শেষ ভাগে শীত ও ঠান্ডায় জবুথবু অবস্থায় কাবু হয়ে পড়েছে ছিন্নমূল মানুষ।


স্থানীয়রা জানিয়েছেন, ফসলি জমি ও ঘাসের ডগায় জমে আছে শিশিরবিন্দু। দিনের রোদ মৃদু উষ্ণতা দিলেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে শীতের অনুভূতি তীব্র হচ্ছে। মধ্যরাতের পর হিমেল হাওয়ার প্রভাব আরও বাড়ছে। 

কুড়িগ্রাম শহরের ধরলার পাড় এলাকার ‎রিকশাচালক আব্দুল বাতেন (৫০) বলেন, সকালে রিকশা নিয়ে বের হলে হাত-পা সিন্টি লাগি আইসে। কি করবো রিকসা নিয়ে না বের হলে সংসার চালানো সমস্যা হইবে। ভাড়া এখনো পাইনি মানুষ নাই এই জন্য বসি আছি।
‎‎রাজারহাট আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আজ সকাল ৬ টায় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এখন প্রতিদিনই কুয়াশা পড়ছে। সামনে কুয়াশা ও ঠান্ডা আরও বাড়বে।





এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম/এফ//






Advertisement
আরও খবর


সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ