Advertisement
প্রথম আলো ও ডেইলি স্টার সাময়িকভাবে বন্ধ থাকার ঘোষণা
স্টাফ রিপোর্টার
Publish: Friday, 19 December, 2025, 2:40 PM Update: 19.12.2025 2:46 PM

হামলার কারণে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রকাশিত হয়নি প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা। গণমাধ্যম দুটির অনলাইন কার্যক্রমও প্রায় বন্ধ হয়ে গেছে।


শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে ‘পাঠকের প্রতি’ শিরোনামে একটি লেখায় প্রথম আলো জানিয়েছে, বিগত রাতে তাদের কার্যালয় ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হওয়ায় এর স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। আর তাই আজ প্রথম আলো ছাপা পত্রিকা প্রকাশ করা যায়নি।

‘পাঠকদের কাছে এ জন্য আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি। যতটা দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত কারিগরি ব্যবস্থা পুনরুদ্ধার করে প্রথম আলোর অনলাইন ও পত্রিকার প্রকাশ শুরু করা হবে। এ বিষয়ে আমরা পাঠকদের সহযোগিতা প্রার্থনা করছি।’


একই ধরনের একটি বিজ্ঞপ্তি দিয়েছে দ্য ডেইলি স্টারও। পত্রিকাটির অনলাইন সংস্করণে দেওয়া সেই বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, আগের রাতে পত্রিকাটির অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর সাময়িক সময়ের জন্য ডেইলি স্টারের প্রকাশনা ব্যাহত হচ্ছে।

অনলাইন সার্ভিস পুনরায় শুরু করার আগ পর্যন্ত পাঠকদের প্রতি দুঃখ প্রকাশ করে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।






এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম/এফ//






Advertisement
আরও খবর


সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ