Advertisement
মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ব বাজারে বাড়ছে সোনার দাম
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Monday, 2 March, 2026, 12:06 PM

ইরানে মার্কিন-ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা ক্রমেই তীব্র হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক পণ্যবাজারে। নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বাড়তে থাকায় আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ২৭৮ ডলার ছাড়িয়েছে। বিশ্লেষকরা এটিকে সোনার দামে উল্লেখযোগ্য উল্লম্ফন হিসেবে দেখছেন এবং পরিস্থিতি আরও অবনতি হলে দাম নতুন উচ্চতায় পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছেন। 

শনিবার মার্কিন ও ইসরায়েলের যৌথ হামলায় নিজ বাসভবনে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, খামেনি হত্যার জেরে ইরানের সম্ভাব্য প্রতিশোধ কতটা কঠোর হবে এবং সংঘাত কতদূর বিস্তৃত হবে তার ওপরই মূলত সোনার দামের ভবিষ্যৎ গতি নির্ভর করবে। 

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান সফলভাবে শেষ করতে চার সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের আক্রমণ যত শক্তিশালীই হোক না কেন, ইরান একটি বড় দেশ। তাই অভিযান সম্পন্ন করতে চার সপ্তাহ বা তার কম সময় লাগতে পারে।

শেনজেনভিত্তিক ফার্স্ট সিফ্রন্ট ফান্ডের প্রধান অর্থনীতিবিদ ইয়াং ডেলং রোববার গ্লোবাল টাইমসকে জানান, সবচেয়ে খারাপ পরিস্থিতিতে বৈশ্বিক পুঁজির জন্য স্বর্ণ ‘চূড়ান্ত নিরাপদ বিনিয়োগের আশ্রয়স্থল’ হয়ে উঠতে পারে। সে ক্ষেত্রে সোনার দাম নতুন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

সপ্তাহান্তে বৈশ্বিক বাজার বন্ধ থাকলেও অনলাইন প্ল্যাটফর্মে সোনার দাম তুলনামূলক বেশি ছিল। এ কারণে বিশ্লেষকরা সোমবার বাজার খোলার সময় বড় ধরনের ‘গ্যাপ-আপ’ শুরুর পূর্বাভাস দিয়েছেন। শেয়ারবাজারে আগের দিনের বন্ধদরের তুলনায় উল্লেখযোগ্য বেশি দামে লেনদেন শুরু হলে তাকে গ্যাপ-আপ বলা হয়।

ইয়াং বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বাজারে ঝুঁকির মাত্রা বাড়িয়েছে। সোমবার বাণিজ্য পুনরায় শুরু হলে বিনিয়োগকারীরা ঝুঁকি মোকাবিলার প্রস্তুতি নেবেন। এ ক্ষেত্রে স্বর্ণ ও রুপার মতো নিরাপদ সম্পদে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যেতে পারে।

হামলার আগেও সোনার দামে ঊর্ধ্বগতি ছিল। জানুয়ারিতে প্রতি আউন্স সোনার দাম প্রায় ৫ হাজার ৬০৮ ডলারে পৌঁছে সর্বকালের সর্বোচ্চ রেকর্ড গড়েছিল। দাম বাড়লেও চাহিদা কমেনি বলে জানান ইয়াং।


নিরাপদ বিনিয়োগের এই প্রবণতা গোল্ড ফিউচার বাজারেও প্রতিফলিত হচ্ছে। সিএমই গ্রুপের ওয়েবসাইট অনুযায়ী, শিকাগো মার্কেন্টাইল এক্সচেঞ্জ (সিএমই)-এ প্রতি আউন্স সোনার ফিউচার দাম বেড়ে ৫ হাজার ২৯৬ ডলারে দাঁড়িয়েছে।

ইয়াং আরও সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়ে গেলে অপরিশোধিত তেল, সোনা ও রুপার দামে তীব্র অস্থিরতা দেখা দিতে পারে। একই সঙ্গে বৈশ্বিক শেয়ারবাজারে নিম্নমুখী চাপ উল্লেখযোগ্যভাবে বাড়ার আশঙ্কাও রয়েছে। 



এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম// এফ//








Advertisement


Advertisement
সর্বশেষ সংবাদ
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির জামাল
শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ সহযোগী দেশি-বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার
চট্টগ্রামে শিক্ষা কর্মচারী ঐক্য পরিষদের ইফতার আয়োজন
জেলা প্রশাসনের উদ্যোগে জীর্ণ জিরো পয়েন্ট পেল নতুন প্রাণ
ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
এবার ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত
জনগণই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় এনেছে: ডা. শাহাদাত হোসেন
‘বিদায়, বেইলি রোড’ অন্তর্বর্তী সরকারের প্রেস সচিবের আবেগঘন পোস্ট
তৃণমূল পর্যায়ে মানুষের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: হাসনাত আব্দুল্লাহ
শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ