Advertisement
পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
Publish: Wednesday, 11 March, 2026, 8:46 PM

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে হেসেখেলে হারিয়েছে বাংলাদেশ। ১১৪ রানের জবাবে খেলতে নেমে ৮ উইকেট ও ২০৯ বল হাতে রেখেই জয় পায় টাইগাররা। বুধবার মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। মাত্র ৩০.৪ ওভারে ১১৪ রানেই গুটিয়ে যায় দলটি। 

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন ফাহিম আশরাফ। বাংলাদেশের হয়ে পেসার নাহিদ রানা সাত ওভারে ২৪ রান দিয়ে ৫ উইকেট নেন। এ ছাড়া মিরাজ পেয়েছেন তিন উইকেট। তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান পেয়েছেন একটি করে উইকেট। 

লক্ষ্য তাড়ায় নেমে ভালো শুরু পেলেও তৃতীয় ওভারে প্রথম ধাক্কা খায় বাংলাদেশ। আফ্রিদির করা অফ স্টাম্পের বাইরের বল পয়েন্টে ঠেলে দেন সাইফ। সেখানে ক্যাচ নেন শামিল। ১০ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। 

এরপর শান্ত ও তামিমের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। আগ্রাসী ব্যাটিং করেন তানজিদ, শান্ত খেলেন বুঝেশুনে। তাদের দ্বিতীয় উইকেট জুটি মাত্র ৩৮ বলেই পঞ্চাশ ছুঁয়ে ফেলে। তামিম পান ক্যারিয়ারের পঞ্চম অর্ধশতকের দেখা। ৪২ বলে ৬৭ রানে অপরাজিত ছিলেন তিনি। তবে শান্ত ৩৩ বলে ২৭ রান করে মোহাম্মদ ওয়াসিমের বলে ক্যাচ দিয়ে ফেরেন। লিটনকে নিয়ে বাকি কাজ সারেন তামিম। মাত্র ১৫.১ ওভারেই ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।




এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//










Advertisement


Advertisement
সর্বশেষ সংবাদ
আবারও বাড়ল দেশের রিজার্ভ
পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ
আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বরদাশত করা হবে না : হাইওয়ে ডিআইজি
তিন কার্গো এলএনজি কিনবে সরকার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জনগণই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় এনেছে: ডা. শাহাদাত হোসেন
‘বিদায়, বেইলি রোড’ অন্তর্বর্তী সরকারের প্রেস সচিবের আবেগঘন পোস্ট
সংসদের খারাপ সংস্কৃতি আমরা মানুষের মন থেকে আমরা মুছে দেব: স্বরাষ্ট্রমন্ত্রী
জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: মন্ত্রী
সব স্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ