Publish: Saturday, 7 March, 2026, 7:37 PM
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বর যাওয়ার পথে তিন নারী ও এক পুরুষসহ চারজনকে আটক করেছে কলাবাগান থানা পুলিশ। এসময় তাদের সঙ্গে থাকা এক শিশুকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
শনিবার (৭ মার্চ) সকালে ধানমন্ডি এলাকা থেকে তাদের আটক করা হয়।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, সকালে ধানমন্ডি ৩২-এ যাওয়ার পথে চারজনকে আটক করা হয়েছে। তাদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি।
তবে, আটক চারজনের কারও নাম-পরিচয় জানায়নি পুলিশ।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//