Advertisement
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির জামাল
চট্রগ্রাম ব্যুরো
Publish: Wednesday, 11 March, 2026, 2:04 AM

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সাংবাদিক মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল)। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নবনিযুক্ত এমডি বাছির জামালকে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল ইসলাম কচি।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৪-এর ধারা ১০(২) অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।


এ নিয়োগের আগে বাছির জামাল জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি দৈনিক মানবজমিন, বাংলাদেশ প্রতিদিন, মানবকণ্ঠ ও প্রতিদিনের বাংলাদেশসহ বিভিন্ন শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকে কাজ করেছেন।

সাংবাদিকতার পাশাপাশি তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সিনিয়র সহকারী মহাসচিব এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁর গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলা। বর্তমানে তিনি জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের সদস্য।

এদিকে, মিরসরাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও সাংবাদিক নুরুল আলম বাছির জামালকে অভিনন্দন জানিয়ে তাঁর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেছেন।






এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








Advertisement
আরও খবর


সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ