Advertisement
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকটে ৩৯১ ফ্লাইট বাতিল
স্টাফ রিপোর্টার
Publish: Wednesday, 11 March, 2026, 1:11 PM

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন এয়ারলাইন্সের একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত ধাপে ধাপে মোট ৩৯১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। 

তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি এবং ১০ মার্চ ৩২টি ফ্লাইট বাতিল করা হয়। এছাড়া ১১ মার্চ (০০০০ এলটি–এর পর) আরও ২৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৪টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি এবং ফ্লাইদুবাইয়ের ৪টি ফ্লাইট রয়েছে। 

এদিকে একই সময়ে মধ্যপ্রাচ্যগামী কিছু ফ্লাইট সীমিত আকারে পরিচালিত হয়েছে এবং কিছু ফ্লাইট পরিকল্পনায় রাখা হয়েছে। তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী মোট ৩৬৪টি ফ্লাইট পরিচালিত বা পরিকল্পিত হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ৬টি, ১ মার্চ ২০টি, ২ মার্চ ১৮টি, ৩ মার্চ ২২টি, ৪ মার্চ ৩৫টি, ৫ মার্চ ৩৮টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ৩৯টি, ৮ মার্চ ৩১টি, ৯ মার্চ ৪০টি এবং ১০ মার্চ ৪২টি ফ্লাইট পরিচালিত বা পরিকল্পনায় ছিল। 

এছাড়া ১১ মার্চ ৩৯টি ফ্লাইট পরিচালনা বা পরিকল্পনার তালিকায় রয়েছে। এর মধ্যে মাস্কাটগামী ৮টি, সৌদি আরবগামী ১৯টি এবং সংযুক্ত আরব আমিরাতগামী ১২টি ফ্লাইট রয়েছে। আমিরাতগামী ফ্লাইটগুলোর মধ্যে দুবাইয়ে ৫টি, আবুধাবিতে ১টি এবং শারজাহয় ৬টি ফ্লাইট রয়েছে।





এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//










Advertisement


Advertisement
সর্বশেষ সংবাদ
আবারও বাড়ল দেশের রিজার্ভ
পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ
আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বরদাশত করা হবে না : হাইওয়ে ডিআইজি
তিন কার্গো এলএনজি কিনবে সরকার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জনগণই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় এনেছে: ডা. শাহাদাত হোসেন
‘বিদায়, বেইলি রোড’ অন্তর্বর্তী সরকারের প্রেস সচিবের আবেগঘন পোস্ট
সংসদের খারাপ সংস্কৃতি আমরা মানুষের মন থেকে আমরা মুছে দেব: স্বরাষ্ট্রমন্ত্রী
জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: মন্ত্রী
সব স্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ