Advertisement
রামপালে মরা গরুর মাংস বিক্রির দায়ে দুই বিক্রেতার জেল-জরিমানা
মোংলা প্রতিনিধি
Publish: Sunday, 7 June, 2026, 4:11 PM

বাগেরহাটের রামপালের ফয়লা হাটে মরা গরুর মাংস বিক্রির দায়ে দুই মাংস বিক্রেতাকে ৭ দিনের জেল ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্থানীয়দের দেওয়া খবরে রবিবার সকালে ফয়লা হাটে অভিযান চালান রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী। এ সময় তার সঙ্গে ছিলেন রামপাল উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. অভিজিৎ কুমার। জেল-জরিমানাপ্রাপ্তরা হলেন হারুন অর রশিদ (৪৫) ও ইয়ামিন হাওলাদার (৩০)। 

হারুন বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত সাহেব আলী শেখের ছেলে এবং ইয়ামিন হাওলাদার বাগেরহাট সদর উপজেলার খানপুর এলাকার আবু সাঈদ হাওলাদারের ছেলে। 

স্থানীয়রা বলেন, হারুন ও ইয়ামিন যে গরুর মাংস বিক্রি করছিলেন, সেই গরুটি সকালে বাজারের পাশে মারা যায়। পরে তারা পাশের বাড়ি থেকে দা এনে জবাই করে মাংস বিক্রির জন্য বাজারে নিয়ে আসেন। মাংস বিক্রির সময় তা থেকে দুর্গন্ধ ছড়ালে লোকজন ক্ষুব্ধ হয়ে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানান। 
পরে স্থানীয় প্রশাসন এসে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। 

রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী বলেন, ফয়লা হাটে গরুর পচা মাংস বিক্রি হচ্ছে—এমন অভিযোগ পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভেটেরিনারি সার্জনের প্রসিকিউশন আমলে এনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও উভয়কে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরে গরুর পচা মাংস মাটি চাপা দেওয়া হয়েছে।



এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//










Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ