Advertisement
গৃহবধূর গোসলের গোপন ভিডিও ফাঁস, অতঃপর...
বগুড়া প্রতিনিধি
Publish: Tuesday, 23 June, 2026, 12:03 PM

বগুড়ার ধুনট উপজেলায় এক গৃহবধূর গোসলের গোপন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সুজন মিয়া (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


সোমবার (২২ জুন) বিকেল ৩টার দিকে ভুক্তভোগী নারী বাদী হয়ে ধুনট থানায় মামলাটি করেন। অভিযুক্ত সুজন মিয়া উপজেলার কালেরপাড়া ইউনিয়নের নিত্তিপোতা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীর প্রতিবেশী সুজন মিয়া দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। একপর্যায়ে তিনি ওই নারীর মোবাইল নম্বর চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন সুজন।

অভিযোগে বলা হয়, গত ২০ মে দুপুর ২টার দিকে নিজ বাড়ির টিনশেড গোসলখানায় গোসল করছিলেন ওই গৃহবধূ। এ সময় গোপনে তার ভিডিও ধারণ করেন সুজন মিয়া। পরে ১৯ সেকেন্ডের ওই ভিডিও বিভিন্ন ব্যক্তির কাছে ছড়িয়ে দেওয়া হয়। একপর্যায়ে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগীর অভিযোগ, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সুজন মিয়া বিষয়টি জানিয়ে তাকে প্রেমের প্রস্তাব দেন। কিন্তু তিনি সাড়া না দিলে অভিযুক্ত আরও ভিডিও ও ব্যক্তিগত ছবি ইমো, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।


এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ওই গৃহবধূ। পরে তিনি আইনের আশ্রয় নিয়ে থানায় মামলা দায়ের করেন।

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।




 এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ