Advertisement
নিয়ম মেনে বিদ্যুৎ বিল কমানো যায়
লাইফস্টাইল ডেস্ক
Publish: Wednesday, 1 July, 2026, 1:22 PM

বছর বছর বাড়ছে বিদ্যুতের দাম। তাছাড়া গরমের সময় বেড়ে যায় বিদ্যুৎ বিল। কারণ বাতি, ফ্রিজ, কম্পিউটার, ওয়াশিং মেশিন, ওভেন, ব্লেন্ডার, আয়রন মেশিনসহ অনেক কাজে বিদ্যুৎ খরচ তো হয়ই। মাস শেষে বিদ্যুতের বিল এলে অনেকের মাথা নষ্ট হয়। এসি ব্যবহার না করেও অনেকের ইউনিট বেশি পুড়েছে। 
 ইংরেজি প্রবাদ ‘আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ’, এখনো যথেষ্ট পালনীয়। এর বাংলা অর্থ দাঁড়ায়, ‘তাড়াতাড়ি ঘুমাতে যাও, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো’। পাঠ্যবইয়ের এই শিক্ষা শুধু শিশুদের জন্য নয়, সব বয়সী মানুষের জন্যই এখন সমানভাবে প্রযোজ্য। কেননা সময়ের সঙ্গে সঙ্গে মানুষের জীবনধারা ও অভ্যাসে ব্যাপক পরিবর্তন এসেছে।

শুধু বিদ্যুতের বিল বাঁচাতে হবে এমন নয়, বিদ্যুৎ সংরক্ষণ করতে হবে। কিছু নিয়ম মেনে চললে এই বিলের খরচ কমানো যায়। আসুন জেনে নিই বিদ্যুৎ বিল কমানোর কিছু কৌশল:

- দিনে এক ঘণ্টা করে বন্ধ রাখুন ফ্রিজ। যন্ত্রও বিশ্রাম পাবে, বিদ্যুৎও বাঁচবে।
 
- বেশিরভাগ সময় এসি রিমোট দিয়ে বন্ধ করার পর সুইচ বন্ধ করি না। এতেও কিছুটা অতিরিক্ত ইউনিট পোড়ে। 

- মোবাইল চার্জার থেকে খোলার পর অবশ্যই সুইচ বন্ধ করতে হবে।

- ব্যবহার করুন সিএফএল বা এলইডি লাইট। এসব লাইটের আলোয় ফিলামেন্টের তুলনায় সার্কিট ব্যবহার হওয়ায় বিদ্যুতের খরচ কমে।

- সাশ্রয়ের প্রথম ধাপ হলো বাড়িতে এলইডি বাল্ব ব্যবহার।  ইনক্যান্ডেসেন্ট বাল্বের তুলনায় এলইডি বাল্ব ৭৫-৮০ শতাংশ কম বিদ্যুৎ ব্যবহার করে এবং স্থায়িত্বের সময় ২৫ গুণ বেশি হয়। 

- সময় পরপর বাতিগুলো পরিষ্কার করুন। টিউবলাইট ও অন্যান্য বাতিতে ময়লা জমলে তা ৫০ শতাংশ আলো শোষণ করে।

- যে কোনো বৈদ্যুতিক যন্ত্র কেনার সময় স্টার রেটিংয়ে ভরসা রাখুন। কোনো যন্ত্রের স্টার রেটিং বেশি হলে তার ইউনিট বাঁচানোর ক্ষমতাও ততোধিক।

- পুরোনো তার, পুরোনো যন্ত্র ব্যবহারে বিদ্যুৎ বিল বাড়ে। তাই ১০-১৫ বছরের পুরোনো যন্ত্র বা তার ব্যবহার না। আধুনিক যন্ত্র ব্যবহার করুন। 

- ঘন ঘন এসি চালু ও বন্ধ করবেন না। চালিয়ে কিছুক্ষণ পর বন্ধ করাই নিয়ম। 

- রোদ পড়ে এমন জায়গায় এসির আউটলেট রাখবেন না। অনেকে মাথার ওপরে একটি শেড করে দেন। এটিও ভুল ধারণা। এসি মেশিন রোদ-বৃষ্টির হাত থেকে বাঁচাতে ঢেকে রাখলে তাতে মেশিন খারাপ হয় তাড়াতাড়ি।

- এসির তাপমাত্রা ২৪ ডিগ্রির নিচে নামাবেন না। তাতে বেশি ইউনিট খরচ হয়।

- নিয়ম করে সব যন্ত্রেরই সার্ভিসিং করান সময়মতো। এতে যন্ত্র ভালো থাকে ও কম বিদ্যুৎ টানে।

-  রান্না করার সময় বার বার ওভেনের দরজা খুলবেন না। বাইরে থেকেই দেখে বোঝার চেষ্টা করুন। কারণ দরজা খুললে তাপমাত্রা কমে যাওয়ায় আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে ওভেন বেশি বিদ্যুৎ ব্যয় হয়।

- পানি গরম করার জন্য বৈদ্যুতিক হিটারের পরিবর্তে সোলার হিটার ব্যবহার করা একটি চমৎকার বিকল্প। সোলার হিটার বিদ্যুৎ সাশ্রয় এবং বিল সাশ্রয়ের পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে সহায়তা করে।

- ঘরের বাইরে থাকলে বা অপ্রয়োজনে আলো, পাখা চালিয়ে রাখবেন না।

- ইস্ত্রি ব্যবহার না করলে প্লাগ খুলে রাখুন। কারণ প্লাগ না খুলে সুইচ বন্ধ রাখলেও কিছুটা বিদ্যুৎ খরচ হয়। 

- কম্পিউটার ব্যবহার না করলে চালু রাখবেন না। বন্ধ করে রাখুন অথবা স্লিপ মোডে রাখুন। এতে বিদ্যুৎ কম খরচ হবে। 

- অপ্রয়োজনে এসি চালাবেন না। এর পরিবর্তে পাখা চালান। ফলে খরচ অনেক কমে যাবে।


এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//







Advertisement


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ