Advertisement
খালি কন্টেইনার সংরক্ষণে অর্থমন্ত্রীর সহযোগিতা চায় সিসিসিআই
চট্রগ্রাম ব্যুরো
Publish: Thursday, 30 July, 2026, 10:40 PM

নন-বন্ডেড এলাকায় খালি কন্টেইনার সংরক্ষণের অনুমতি প্রদানের জন্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আসিফ হক স্বাক্ষরিত এক আবেদনে বলা হয়, দেশের প্রায় ৯০ শতাংশ আমদানি-রপ্তানি কার্যক্রম চট্টগ্রাম বন্দর দিয়ে সম্পন্ন হলেও খালি কন্টেইনার সংরক্ষণে বিদ্যমান সীমাবদ্ধতার কারণে বন্দরের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। এতে বন্দরের উৎপাদনশীলতা ও সার্বিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

আবেদনে উল্লেখ করা হয়, দেশে আমদানি ও রপ্তানির ভারসাম্যহীনতার কারণে বিপুলসংখ্যক খালি কন্টেইনার দীর্ঘ সময় সংরক্ষণ করতে হয়। বিশেষ করে ২০ ফুট খালি কন্টেইনার দীর্ঘ সময় অব্যবহৃত থাকায় অফডকগুলোর ইয়ার্ডে চাপ বাড়ছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, শ্রমিক কর্মবিরতি বা অন্যান্য কারণে কন্টেইনার ডেলিভারি ব্যাহত হলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

চট্টগ্রাম চেম্বার জানায়, এ সমস্যা সমাধানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ইতোমধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের কাছে শিপিং এজেন্ট ও মেইন লাইন অপারেটরদের লাইসেন্সের বাইরে নন-বন্ডেড এলাকায় খালি কন্টেইনার সংরক্ষণের অনুমতি দেওয়ার সুপারিশ করেছে। তবে এ বিষয়ে এখনো কার্যকর কোনো সিদ্ধান্তের কথা সংশ্লিষ্টরা জানতে পারেননি।

আবেদনে আরও বলা হয়, বিশ্বের বিভিন্ন সমুদ্রবন্দর এবং প্রতিবেশী দেশের বন্দরগুলোতে এ ধরনের ব্যবস্থা চালু রয়েছে। বাংলাদেশেও একই ধরনের অনুমোদন দেওয়া হলে চট্টগ্রাম বন্দরের কর্মক্ষমতা, আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা এবং দেশের সামগ্রিক লজিস্টিক ব্যবস্থার উন্নয়ন ঘটবে।

এ প্রেক্ষাপটে দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কার্যক্রমে গতিশীলতা আনতে শিপিং এজেন্ট ও মেইন লাইন অপারেটরদের লাইসেন্সের বাইরে নন-বন্ডেড এলাকায় খালি কন্টেইনার সংরক্ষণের অনুমতি প্রদানে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য অর্থমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে চট্টগ্রাম চেম্বার।







এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ