Advertisement
মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে চট্টগ্রামের চেহারা
চট্রগ্রাম ব্যুরো
Publish: Saturday, 8 August, 2026, 11:20 PM

একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে নগরীর বিভিন্ন এলাকায় এগিয়ে চলছে সৌন্দর্যবর্ধন, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা ও সংস্কার কার্যক্রম।

নগরীর বিভিন্ন সড়ক, রোড ডিভাইডার ও গুরুত্বপূর্ণ স্থানগুলোকে নান্দনিক করে তুলতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চলমান উদ্যোগে প্রতিনিয়ত বদলে যাচ্ছে নগরীর দৃশ্যপট।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন :

“চট্টগ্রাম শুধু একটি শহর নয়, এটি আমাদের গর্ব। এই নগরীকে একটি পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। নগরীর সৌন্দর্যবর্ধনের পাশাপাশি পরিবেশ রক্ষা ও নাগরিকদের জন্য একটি সুন্দর বাসযোগ্য নগরী নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

তিনি বলেন, নগরীর সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও বিস্তৃত করা হবে। তবে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও নগরীর সৌন্দর্য ও পরিচ্ছন্নতা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//

Advertisement
আরও খবর

Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ